দরিদ্র ব্যক্তি কুরবানীর পশু কেনার পর যদি সামর্থ্যবান হয়ে যায়

প্রশ্ন: কোন দরিদ্র ব্যক্তি কুরবানী করার জন্য একটি পশু ক্রয় করলো। অতঃপর কুরবানীর দিনগুলোতে সে হঠাৎ কিছু টাকার মালিক হয়, যার কারণে তার ওপর কুরবানী ওয়াজিব হয়ে যায়, এমতাবস্থায় কি প্রথম পশু তার জন্য যথেষ্ট হবে নাকি আরেকটি পশু ক্রয় করতে হবে?

উত্তর: এমতাবস্থায় ওই ব্যক্তির আরেকটি পশু (বড় পশুর ক্ষেত্রে একভাগ) কুরবানী করতে হবে। কারণ তার প্রথম কুরবানী মান্নতের হুকুমে। সামর্থ্যবান হওয়ার পর তার উপর মূল কুরবানী
আবশ্যক হয়েছে।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *