পশুর গায়ে আল্লাহ, মুহাম্মাদ লেখা থাকলে কুরবানীর বিধান

প্রশ্ন: পশুর শরীরে যদি আল্লাহ, মুহাম্মাদ জাতীয় শব্দ লেখা থাকে তাহলে কুরবানী করা যাবে কিনা?

উত্তর: অনেক সময় পশুর শরীরে এমন নকশা থাকে যা দেখতে মহান শব্দ আল্লাহ, মুহাম্মদ (সা.) ইত্যাদির মত লাগতে পারে। এ ধরনের পশু কুরবানী করা যাবে। এবং এর আলাদা কোন ফজিলত নেই।

যেই অংশটিতে মহান শব্দাবলী লেখা থাকবে তা খাওয়াও যাবে। তবে লিখিত অংশটুকুর অসম্মান করা যাবে না। অর্থাৎ যদি চামড়ায় লেখা থাকে তাহলে চামড়ার ওই অংশটুকু বিক্রি করা যাবে না। কেননা এগুলো দ্বারা জুতা, স্যান্ডেল ইত্যাদি বানানো হয়।

তাই এটি মাটিতে দাফন করে দিতে পারে। কিন্তু বরকতপূর্ণ মনে করে একে কুসংস্কারের মাধ্যম বানানোর সুযোগ নেই।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *