প্রশ্ন: রাত্রিবেলা কুরবানী করা যাবে কিনা?
উত্তর: যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে তাহলে জায়েজ, অন্যথায় মাকরূহে তানযিহি। কারাহাতের কারণ হলো, অন্ধকারে জবাই অপূর্ণ থাকার আশঙ্কা।
সূত্র: ফাতাওয়া শামি ৬/৩২০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)
এই দূর্বল লেখক বলছে, ইবনে আবেদিন শামী র. কারাহাতের কারণ হিশেবে জবাইয়ে ভুল হওয়ার সম্ভাবনার কথা বলেছেন। ইমাম শাফেঈও রাতে জবাই মাকরুহ মনে করতেন, তবে তিনি কারণ কারণ হিশেবে বলেছেন, রাত্রীবেলা ফকির মিসকিন গোশত নেয়ার জন্য উপস্থিত হওয়ার সম্ভাবনা কম (কিতাবুল উম্ম)।
কিন্তু কারাহাতের আসল কারণ হলো, রাত্রিবেলা জবাইয়ের পক্ষে নস না থাকা। এবং কোন কোন ইমামের মতে রাতে কুরবানী নাজায়েয হওয়া। যেমন ইমাম মালেকের প্রসিদ্ধ মত ও ইমাম আহমদের একটি বর্ণনা অনুযায়ী।
অতএব যদি পর্যাপ্ত আলো জ্বালানো হয় এবং ফকির মিসকিনদের কাছে গোশত পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয় তবু রাতে জবাই করলে মাকরুহে তানজিহি হবে।