সুদি ব্যাংকের চাকরিজীবীর উপর কুরবানীর হুকুম

প্রশ্ন: এক ব্যক্তি সুদি ব্যাংকে চাকরি করে। এটি তার উপার্জনের একমাত্র মাধ্যম। এমতাবস্থায় নেসাব পুরা হলে কি তার কুরবানী করতে হবে।

উত্তর: ব্যাংকে যদি সে সুদের কারবারের সাথে সম্পৃক্ত থাকে (যেমন টাকা জমা গ্রহণ করা, টাকা বিতরণ করা, লিখে রাখা ইত্যাদি) তাহলে তার উপার্জন হারাম এবং সকল টাকাই সদকা করে দিতে হবে। অতএব কুরবানী আবশ্যক হবে না।

আর যদি সুদের কারবারের সাথে সম্পৃক্ত না থাকে বরং অন্য কাজ করে (যেমন দারোয়ান, ইলেক্ট্রিশিয়ান, পিয়ন) তাহলে নেসাব পূর্ণ হলে তার উপর কুরবানী আসবে। কেননা সুদী ব্যাংকেরও সব টাকা সুদী না। বরং সাধারণত সেখানের অধিকাংশ টাকা হালাল হয়ে থাকে।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *