সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানীর শেষ দিন গরীব হয়ে যায়

প্রশ্ন: কোন সামর্থ্যবান ব্যক্তি – যার কাছে কুরবানীর নেসাব রয়েছে – যদি তৃতীয় দিন তথা ১২ই জিলহজ্জ কোন কারণে গরীব হয়ে যায় তাহলে কি তার ওপর কুরবানীর হুকুম থাকবে? নাকি রহিত হয়ে যাবে।

উত্তর: রহিত হয়ে যাবে। কেননা কুরবানীর ক্ষেত্রে শেষ সময় ধর্তব্য। যদি শেষ সময় কেউ নেসাবের মালিক থাকে তাহলে তার ওপর কুরবানী আসে। আর যদি শেষ সময় কারো কাছে নেসাব না থাকে, তার উপর কুরবানী আসে না।

সূত্র: বাদাঈ ৫/৬৫

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *