প্রশ্ন: অনেক ধার্মিক ব্যক্তিবর্গকে দেখা যায় কুরআনের আয়াত রিংটোন হিসেবে ব্যবহার করতে। এ ব্যাপারে শরীয়তের হুকুম কী?
উত্তর: কুরআন মাজিদ হচ্ছে আল্লাহ তায়ালার কালাম, যা নাজিল করা হয়েছে মানবজাতির হিদায়াতের জন্য, সুতরাং তা রিংটোন হিসেবে ব্যবহার করা কালামে পাকের শানে বেয়াদবি ছাড়া কিছু নয়।
দ্বিতীয়ত কুরআন তিলাওয়াত অবস্থায় ফোন রিসিভ করলে এমন স্থানে তিলাওয়াত বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে যা অর্থকে পরিবর্তন করে দেয়। এমনকি সম্পূর্ণ কুফুরি অর্থ প্রদান করারও সম্ভাবনা থাকে।
তৃতীয়ত টয়লেটে থাকা অবস্থায় কল আসতে পারে, যা কুরআন মাজিদের বেহুরমতির কারণ হবে। এসকল কারণে কুরআন মাজিদের আয়াত রিংটোন হিসেবে ব্যবহার বৈধ হবে না।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)