শরীকানা কুরবানীতে ভগ্নাংশের বিধান

প্রশ্ন: আমরা চার ভাই একত্রে কুরবানী দেই। সকলের আর্থিক অবস্থা সমান নয়, বড় ভাই একটু ধনী হওয়ায় অনেক সময় তিনি দুই/ আড়াই ভাগ নিয়ে থাকেন। এভাবে কুরবানীর জন্তুকে ভগ্নাংশে ভাগ করা জায়েয হবে কি?

উত্তর: উট গরু ও মহিষে সর্বোচ্চ সাতটি ভাগ করা যায়। তবে দুই, তিন, চার, পাঁচ বা ছয় ভাগেও কুরবানী করা যায়। সাত ভাগ করা জরুরি নয়। যদি সাত ভাগ করা হয় তাহলে পূর্ণাঙ্গ ভাগ নেয়াই উত্তম। অবশ্য কেউ ইচ্ছে করলে পূর্ণ ভাগের সাথে ভগ্নাংশও নিতে পারবে। কিন্তু কারো ভাগ এক সপ্তমাংশের কম হতে পারবেনা। যদি কারো ভাগ এক সপ্তমাংশের কম হয় তাহলে সকলের কুরবানী বাতিল হয়ে যাবে।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *