কুরবানীর পশু জবাইয়ের দুয়া

প্রশ্ন : কুরবানীর পশু জবাইয়ের সময় কী দোয়া পড়তে হয় অনুগ্রহ পূর্বক জানাবেন! 

উত্তর: কুরবানীর অথবা আকিকার পশু কেবলার দিকে ফেরানোর পর এই আয়াত পড়া উত্তম
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا  ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

জবাই করার আগে পড়বে اللّٰهُمَّ مِنْكَ وَ لَكَ

তারপর  بسم اللّٰه اللّٰه أكبر বলে জবাই দিবে।

জবাই করার পর পড়বে
اَللّٰهُمَّ تَقَبَّلْهُ مِنِّيْ كَمَا تَقَبَّلتَ مِنْ حَبِيْبِكَ مُحَمَّدٍ وَ خَلِيْلِكَ إبْرَاهِيْمَ عليهما السلام

যারা অন্যের পশু জবাই করে তারা مِنِّيْ এর স্থলে مِنْ পড়বে এবং শরিকদের নাম উল্লেখ করবে।

যদি সকল শরীকের নাম উল্লেখ না করা হয় অথবা কোন শরীকেরই নাম উল্লেখ না করা হয় হয় তবুও কুরবানী সহিহ হয়ে যাবে।

জবাইয়ের পূর্বমুহূর্তে আল্লাহর নাম উচ্চারণ করা ওয়াজিব, বাকি দুয়াগুলো মুস্তাহাব।

জাবির রা. বলেন
ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ، فَلَمَّا وَجَّهَهُمَا قَالَ: إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ، وَعَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ ثُمَّ ذَبَحَ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন দু’টি ধূসর বর্ণের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবাহ করেন। তিনি দুম্বা দু’টিকে কিবলাহমুখী করে শুইয়ে বলেন
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

اللَّهُمَّ مِنْكَ وَلَكَ، وَعَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ

بِاسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ

(আবু দাউদ ২৭৯৫, মুহাম্মাদ বিন ইসহাক ও ইসমাঈল বিন আইয়াশের কারণে এর সনদ দূর্বল, তবে শাহেদ থাকার কারণে হাদিসটি সহীহ)

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *