প্রশ্ন: কুরবানীর পশুর চামড়া বিক্রি করা টাকা কী করবে?
উত্তর: কুরবানীর পশুর চামড়া বিক্রি না করে সরাসরি দরিদ্রদের দিতে পারলে ভাল। এক্ষেত্রে যে কোন ব্যক্তিকে দান করা যাবে। চাই সে যাকাতের উপযুক্ত হোক বা না হোক।
বিক্রি করলে – চাই কুরবানীদাতা বিক্রি করুক অথবা মাদ্রাসার দায়িত্বশীল – একে যাকাতের খাতে দান করতে হবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)