খাসি করা পশু দ্বারা কুরবানী হুকুম

প্রশ্ন : শুনেছি কুরবানীর পশু ত্রুটিমুক্ত হতে হয়, আমার প্রশ্ন হলো খাসি করা পশু দ্বারা কুরবানী বৈধ হবে কি?

উত্তর: হ্যাঁ, খাসি করা পশু দ্বারা কুরবানী বৈধ, বরং উত্তম। 

আয়েশা রা. ও আবু হুরাইরা রা. থেকে সহিহ সূত্রে ইবনে মাজাহ-তে (৩১২২) এসেছে
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مَوْجُوءَيْنِ
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিতে ইচ্ছা করলেন তখন দুটো দুম্বা ক্রয় করলেন। যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, শিং ওয়ালা, সাদা-কালো বর্ণের এবং খাসি।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *